শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeমুল পাতাবাবা তারেক রহমানকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট

বাবা তারেক রহমানকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন তিনি এবং ছবিও পোস্ট করেন। এবার তিনি তার বাবার ব্যক্তিগত ও রাজনৈতিক আদর্শ নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট করেন জাইমা। সে পোস্টে তিনি তার বাবাকে নিজের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ হিসেবে উল্লেখ করেন।

জাইমা রহমান লিখেছেন, ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব‍্যাক্তি, যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।

পোস্টের শেষ দিকে জাইমা রহমান দেশ, জাতি এবং নিজের বাবাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ‍্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়