শনিবার, মে ২, ২০২৬
spot_img
Homeমুল পাতাপ্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলা ভাষা রক্ষায় এখনই কার্যকর পরিকল্পনা প্রয়োজন

প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলা ভাষা রক্ষায় এখনই কার্যকর পরিকল্পনা প্রয়োজন

প্রাইম ভিশন ডেস্ক »

প্রযুক্তিনির্ভর বিশ্ব ব্যবস্থায় বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হলে এখনই সুপরিকল্পিত ও কার্যকর উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রযুক্তিকে দূরে সরিয়ে দেওয়া সম্ভব নয়, বরং বাংলা ভাষার মাধ্যমেই প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রাম আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মোদের গর্ব, মোদের আশা—বাংলা ভাষা। এ ভাষা আমার চিত্তের প্রকাশ, আমার সত্তার বিকাশ। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদ সালাম, বরকত, রফিক ও জব্বারের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, তাঁদের রক্তে অর্জিত ভাষার মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, বাংলা এমন এক ভাষা, যে ভাষা এশিয়া মহাদেশকে প্রথম নোবেল পুরস্কার এনে দিয়েছে। ইউনেস্কো-এর তথ্য তুলে ধরে তিনি জানান, বিশ্বে প্রায় সাত হাজার ভাষার মধ্যে প্রতি ১৪ দিনে একটি ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ভাষার চর্চা, গবেষণা ও সৃজনশীলতা বাড়াতে হবে, যাতে ভাষাশহীদদের আত্মত্যাগের পূর্ণতা আসে। একই সঙ্গে তিনি ভবিষ্যতে ভাষার অধিকার রক্ষায় আর কোনো প্রাণহানি না চাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা একটি নিরাপদ ও মর্যাদাবান বাংলাদেশ গড়তে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন। এতে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুধীজন ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়