শুক্রবার, জুন ১২, ২০২৬
spot_img
Homeমুল পাতাইরানের পাল্টা হামলায় ইসরায়েলের যত ক্ষয়ক্ষতি

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের যত ক্ষয়ক্ষতি

প্রাইম ভিশন ডেস্ক »

ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শনিবার (১ মার্চ) চালানো এসব হামলায় অন্তত ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উঠে এসেছে আলজাজিরার প্রতিবেদনে।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, শহরের অন্তত ৪০টি ভবন এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিব পৌরসভার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, হামলার তীব্রতা ও ভবনের ক্ষয়ক্ষতির কারণে দুই শতাধিক বাসিন্দাকে জরুরি ভিত্তিতে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বাস্তুচ্যুত এই বাসিন্দাদের সাময়িকভাবে থাকার জন্য শহরের তিনটি হোটেলে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল ও পৌরসভার কর্মীরা কাজ করছেন।

ইরান এই হামলাকে তাদের ‘ষষ্ঠ দফার’ অভিযানের অংশ হিসেবে দাবি করেছে। এসব হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও তেল আবিবের জনবহুল এলাকায় এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়