সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
spot_img
Homeমুল পাতাএকই পাঞ্জাবিতে দুই দেশের ট্যাগ, রাজস্থানকে জরিমানা

একই পাঞ্জাবিতে দুই দেশের ট্যাগ, রাজস্থানকে জরিমানা

প্রাইম ভিশন ডেস্ক »

নগরের কোতোয়ালী থানাধীন টেরিবাজারে ‘রাজস্থান’ নামের এক দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাংলাদেশি পণ্যকে ভারতীয় পণ্য হিসেবে দাবি করে বিক্রির দায়ে শনিবার (৭ মার্চ) দুপুরে ওই প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ জানান, অভিযানের সময় রাজস্থানে একই পাঞ্জাবির গায়ে ভারতীয় ও বাংলাদেশি-দুটি আলাদা ট্যাগ পাওয়া যায়। বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় বলে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়