Wednesday, June 24, 2026
spot_img
Homeমুল পাতাএবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক

এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক

প্রাইম ভিশন ডেস্ক »

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির রাঙামাটি জেলার আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা। বুধবার (১১ মার্চ) দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।

এর আগে ৫ মার্চ দলটির জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা এবং ৯ মার্চ জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক অসীম চাকমাসহ ৮৭ জনের সদস্য একসঙ্গে পদত্যাগ করেছেন।

বিবৃতিতে দলীয় কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বিপিন জোতি জানান, দীর্ঘদিন ধরে তিনি দলকে শক্তিশালী করা, নতুন রাজনৈতিক ধারা গড়ে তোলা এবং পার্বত্য অঞ্চলের জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। কিন্তু সম্প্রতি সাংগঠনিক পর্যায়ে ধারাবাহিক অসহযোগিতা, বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি এবং সক্রিয়তার অভাবের কারণে দলীয় কার্যক্রম পরিচালনা করা ক্রমেই কঠিন হয়ে উঠেছে।

এ ছাড়া কেন্দ্রীয় পর্যায়ের কিছু নেতার প্ররোচনায় দলের ভেতরে সমান্তরালভাবে বিভিন্ন দল ও উপদল গড়ে ওঠার বিষয়টি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাই এমন পরিস্থিতিতে গভীর চিন্তা-ভাবনার পর ১১ মার্চ হতে দলীয় সব কার্যক্রমসহ তার ওপর অর্পিত দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন বিপিন।

তিনি আরও উল্লেখ করেন, খুব শিগগির তিনি কেন্দ্রীয় কমিটির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠাবেন। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির প্রতি ভবিষ্যতেও তার আন্তরিক শুভ কামনা ও নৈতিক সমর্থন অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন বিপিন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়