প্রাইম ভিশন ডেস্ক »
আজ ৭ এপ্রিল ২০২৬ তারিখ দক্ষিণ পাহাড়তলীর খিল্লাপাড়া, নাথপাড়া এলাকায় জোরপূর্বক পুকুর ভরাট করার কার্যক্রম গ্রহণ করায় একজন ব্যক্তিকে মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৫০,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
একই সাথে পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্টদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


