সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
spot_img
Homeমুল পাতা‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

প্রাইম ভিশন ডেস্ক »

আবারও আন্তর্জাতিক অঙ্গনে নতুন স্বীকৃতি পেতে যাচ্ছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া গোল্ড গালা ২০২৬-এ তাঁকে প্রদান করা হবে ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ সম্মাননা।

আয়োজকদের ভাষ্য, গত আড়াই দশক ধরে এশীয় ও পাশ্চাত্য বিনোদন জগতের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলেছেন প্রিয়াঙ্কা। বলিউড ও হলিউড—দুই অঙ্গনেই সমান দক্ষতায় কাজ করে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।

২০০২ সালে তামিল চলচ্চিত্র ‘থামিজান’ দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেন প্রিয়াঙ্কা। পরের বছর ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর ‘ফ্যাশন’, ‘বার্ফি’, ‘মেরি কম’, ‘দ্য স্কাই ইজ পিংক’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে।

Ahoy! Priyanka Chopra Jonas Breaks Down Her Pirate-Inspired …

পরে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান শক্ত তৈরি করেন তিনি।

জনপ্রিয় সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে হলিউডে যাত্রা শুরু করে ‘সিটাডেল’ ও ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’-এর মতো বড় প্রজেক্টে কাজ করেছেন। বর্তমানে তিনি নতুন সিরিজ ‘হুইটলি’ নিয়ে ব্যস্ত রয়েছেন।
অভিনয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা একজন সফল প্রযোজক, গায়িকা ও লেখকও। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল প্যাবল পিকচার্স আঞ্চলিক ভাষার গল্পকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরেছে।

তাদের প্রযোজনায় নির্মিত ‘দ্য হোয়াইট টাইগার’ আন্তর্জাতিক অস্কার মনোনয়নও পেয়েছিল।
সমাজসেবামূলক কাজেও রয়েছে তাঁর সক্রিয় ভূমিকা। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশু অধিকার ও মেয়েদের শিক্ষার পক্ষে দীর্ঘদিন কাজ করছেন তিনি। এর আগে তিনি পদ্মশ্রীসহ একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘শিল্পের কোনো সীমানা নেই।

ভাষা, ভূগোল বা সংস্কৃতি যাই হোক, একজন শিল্পীর স্বপ্ন সর্বজনীন। এই সম্মান আমাকে আরও দায়বদ্ধ করছে।’
প্রিয়াঙ্কা চোপড়া ছাড়া একই অনুষ্ঠানে কিংবদন্তি অ্যাকশন তারকা জেট লি পাবেন ‘গোল্ড লিজেন্ড অনার্স’, আর সিমু লিউ পাচ্ছেন ‘গোল্ড মোগল অনার্স’।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়