বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্হাপনায় তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২৬ এ চুড়ান্ত পর্বে অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম চট্টগ্রাম জেলা ফুটবল দলের দলনেতা মনোনীত হয়েছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য , বিশিষ্ট ক্রীড়া সংগঠক ,সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিপ্লব দে পার্থ।
উল্লেখ্য জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২৬ বাংলাদেশের ৬৪ জেলার ফুটবল দল সমূহের অংশগ্রহণে প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। প্রাথমিক পর্বে কর্ণফুলী জোনে চট্টগ্রাম জেলা দল চ্যাম্পিয়ন হয়ে চুড়ান্ত পর্বে উন্নীত হয়।
চুড়ান্ত পর্বে ৮ বিভাগের ৮ টি অঞ্চলিক চ্যাম্পিয়ন দল দুই গ্রুপে আগামী ১৩ জুন হতে ঢাকা কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।


