Homeমুল পাতাচট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

গ্রেপ্তারের একদিন পর সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলমের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন  জানান, মঙ্গলবার বিকেলে নুরুল আলমকে একটি মামলায় গ্রেপ্তার করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারাগারে নেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে বুধবার সকালে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুল আলমের মৃত্যুর সনদে কারণ হিসেবে শ্বাসকষ্টজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়