রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
spot_img
Homeমুল পাতাআসছে নীরব-মিথিলার ‘অমানুষ’

আসছে নীরব-মিথিলার ‘অমানুষ’

প্রাইম ভিশন ডেস্ক »

অনন্য মামুন পরিচালিত নিরব-মিথিলা জুটির প্রথম সিনেমা ‘অমানুষ’-এর মুক্তির তারিখ জানা গেলো। আগামী ১৭ জুন ‘অমানুষ’ মুক্তি পাবে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন।

টিভি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’। নিরব-মিথিলা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদসহ অনেকেই।

পরিচালিত অনন্য মামুন বলেন, ‘অমানুষ’ আমার পরিচালিত ১৬তম সিনেমা। সিনেমার গল্প, অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। নতুন অনেক কিছুর সঙ্গে পরিচিত হবে আমাদের দর্শকরা। এই সিনেমার প্রতিটি চরিত্র মুগ্ধ করবে আশা করছি।

জানা গেছে, এই সিনেমায় স্থান পাওয়া একটি রবীন্দ্রসংগীতে ‘আপত্তি’ থাকায় সেটা বাদ দিতে বলেছেন বোর্ডের সদস্যরা।

গেল বছর ১ এপ্রিল বান্দরবানে ‘অমানুষ’র শুটিং শুরু হয়। এরপর কয়েক দফায় রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থান ঘুরে আগস্টের মাঝামাঝিতে শুটিং সম্পন্ন হয় ঢাকায়। করোনা মহামারিতে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েই পুরো সিনেমার কাজ করেছেন শিল্পীরা। বিশেষ এই সিনেমার জন্য নিরবকে বাস্তবেও লুক বদলাতে হয়েছে। যা দেখে অবাক হয়েছেন অনেকেই। কারণ, চরিত্রটি ডাকাত কিংবা অমানুষের।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়