প্রাইম ভিশন ডেস্ক »
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে দশটায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম চেম্বার প্রেসিডেন্ট আমিরুল হক।
এ সময় আমিরুল হক প্রধানমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে চট্টগ্রাম অঞ্চলে ৬টি বৃহৎ প্রকল্পের অনুমোদন দিয়ে অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে আসায় ধন্যবাদ জানান।
আমিরুল হক জানান, আনোয়ারা উপজেলায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্প, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা হতে সাগরিকা) প্রকল্প, চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন প্রকল্প, ঢাকা-কুমিল্লা কর্ড লাইন রেলপথ প্রকল্প, কক্সবাজারের রামুর রশিদনগরে বিশ্বমানের ফুটবল টেকনিক্যাল সেন্টার নির্মাণ প্রকল্প, আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে এই অঞ্চলের চিত্র পাল্টে যাবে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি হিসেবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাণিজ্যিক রাজধানীর গুরুত্ব বিবেচনায় নিয়ে আন্তরিকভাবে কাজ করছেন।
ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে বাংলাদেশকে নিয়ে যাওয়ার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পেশ করা বাজেটে। করছাড় বাড়লো, ব্যবসায় প্রাণ ফেরাতে প্রণোদনার আশ্বাসও মিলেছে।
Minister
বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানাতে এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য মোহাম্মদ এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান ও এনামুল হক এনাম, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. বেলায়েত হোসেন, বিজিএমইএ ১ম সহ-সভাপতি মো. সেলিম রহমান, চেম্বারের প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি এম এ ছালাম, প্রাক্তন সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন’র সভাপতি এস এম সাইফুল আলম, ইতালির অনারারী কনসাল মির্জা সালমান ইস্পাহানী, ইস্টার্ন ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান শওকত আলী চৌধুরী, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন’র সাবেক সভাপতি মনোয়ার হোসেন, আবুল খায়ের গ্রুপের ডিএমডি আবু সাঈদ চৌধুরী, চেম্বার পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, মো. জাহিদুল হাসান, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী ও সরোয়ার আলম খান, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হুসেইন আকবর আলী, চেম্বারের প্রাক্তন পরিচালক হাসনাত মো. আবু ওবাইদা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


