Homeমুল পাতাআবারও বিয়ে করছেন পরী, ঠেকাতে পারলেন না হ্যারি কেইন!

আবারও বিয়ে করছেন পরী, ঠেকাতে পারলেন না হ্যারি কেইন!

প্রাইম ভিশন ডেস্ক »

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমের সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। প্রেম, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে নানা সময়ে খবরের শিরোনাম হওয়া এই অভিনেত্রী এবার ভাইরাল হয়েছেন ফুটবল নিয়ে দেওয়া এক মজার ঘোষণায়।

আর্জেন্টিনার কট্টর সমর্থক পরীমনি চলতি টুর্নামেন্টে দলের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব, ফাইনাল।’ পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও তিনি মন্তব্যের সুযোগ বন্ধ রেখেছিলেন, তবুও পোস্টটি শেয়ার করে নেটিজেনরা নানা রকম হাস্যরসাত্মক প্রতিক্রিয়া জানাতে থাকেন।

এরই মধ্যে আর্জেন্টিনা ফাইনালে জায়গা নিশ্চিত করলে পরীমনি আরেকটি স্ট্যাটাস দিয়ে আলোচনার জন্ম দেন। ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেইনকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’ সঙ্গে যোগ করেন কয়েকটি কান্নার ইমোজি। এই পোস্টও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

পরীমনির এমন রসিকতায় ভক্তদের মধ্যেও শুরু হয় মজার আলোচনা। কেউ লিখেছেন, ‘আর্জেন্টিনাকে এবার জিততেই হবে, অন্তত আরেকটা বিয়ের দাওয়াত পাওয়ার জন্য!’ আবার কেউ মজা করে নিজের ‘সিভি’ জমা দেওয়ার কথাও উল্লেখ করেছেন।

অবশ্য পরীমনির এই স্ট্যাটাসকে অনেকেই নিছক হাস্যরস হিসেবেই দেখছেন। ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা-সমালোচনার মাঝেও যে তিনি নিজেকে হালকাভাবে উপস্থাপন করতে পারেন, সেটিই আবারও প্রমাণ করলেন এই অভিনেত্রী। এখন ভক্তদের অপেক্ষা-আর্জেন্টিনা শিরোপা জিতলে পরীমনি কি সত্যিই নিজের দেওয়া সেই ‘বিয়ের ঘোষণা’ বাস্তবায়ন করবেন, নাকি সেটি কেবলই ছিল ফুটবল উন্মাদনার এক মজার মুহূর্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়