প্রাইম ভিশন ডেস্ক
দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অযত্নের চিত্র বদলে নান্দনিক সৌন্দর্যে সেজেছে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার অক্সিজেন মোড়।
মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় অক্সিজেন চত্বরকে সাজানো হয়েছে সবুজ গাছপালা, ফুল ও নান্দনিক সৌন্দর্যবর্ধনের মাধ্যমে।
একসময় যে অক্সিজেন চত্বর ছিল অনাদর ও অব্যবস্থাপনার প্রতিচ্ছবি, আজ সেটিই যেন হয়ে উঠেছে এক টুকরো সবুজের স্বস্তি ও সৌন্দর্যের প্রতীক।
নগরীর সৌন্দর্যবর্ধনের পাশাপাশি পরিবেশবান্ধব ও সবুজ চট্টগ্রাম গড়ার এই উদ্যোগে বদলে যাচ্ছে নগরীর চিত্র।


