প্রাইম ভিশন ডেস্ক
আধুনিক বিশ্বের জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে চলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এআই ও ডেটা সায়েন্স-এর মতো যুগোপযোগী বিভাগ/ইনস্টিটিউট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় লিখিত বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আধুনিক ও যুগোপযোগী বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর অংশ হিসেবে এআই ও ডেটা সায়েন্স-এর মতো আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমান্তরালে এগিয়ে যাওয়ার জন্য যুগোপযোগী বিভাগ/ইনস্টিটিউট চালুর পরিকল্পনা করা হয়েছে।
উপাচার্য বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার জন্য নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে শিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
উপাচার্য আশা প্রকাশ করে বলেন, এআই ও ডেটা সায়েন্স-এর মতো যুগোপযোগী বিষয় নিয়ে বিভাগ বা ইনস্টিটিউট চালু করা হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের সুযোগ বাড়বে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।


