Homeমুল পাতাএকাদশে ভর্তি পুরনো পদ্ধতিতে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ

একাদশে ভর্তি পুরনো পদ্ধতিতে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ

প্রাইম ভিশন ডেস্ক

আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে আগের মতোই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর আজ সোমবার এসব তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

ভর্তি পদ্ধতি নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পুরনো পদ্ধতি অর্থাৎ মার্ক বা জিপিএ পদ্ধতিতে একাদশে ভর্তি হবে।

এর আগে এদিন সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়।

একাদশে ভর্তির সময়সীমার কথা জানিয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান বলেছেন, নতুন শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তি আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪.০৫ শতাংশ, ২০২৫ সালে ছিল ৬৮.০৪। পাসের হার কমেছে ৩.৯৯।

এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ১ লাখ ০৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়