Homeমুল পাতাইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

প্রাইম ভিশন ডেস্ক

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ঘরের টিনের বেড়া উড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদের ইমাম গত পাঁচদিন ধরে অসুস্থতার কারণে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে তিনি মসজিদে অবস্থান করছেন না। ইমামের থাকার ঘরের চাবি মোয়াজ্জেমসহ মসজিদ কমিটির কাছে রয়েছ বলে জানা যায়। তবে ঘরের ভেতরে কে বা কারা বোমা রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মসজিদের ইমামের থাকার ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ ও বোমা রাখার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়