Wednesday, July 1, 2026
spot_img
Homeমুল পাতাকক্সবাজারে টমটমচালক খুন

কক্সবাজারে টমটমচালক খুন

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে আবারো খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৪টার দিকে পিএমখালী ইউনিয়নের ছনখোলা রোডে মিনি টমটমচালক এক তরুণকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত রমজান আলী (২৩) পিএমখালীর জুমছড়ি এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। পেশায় সে মিনি টমটমচালক ছিল।

স্থানীয় সূত্র জানায়, সকালে পিএমখালী ইউনিয়নের ছনখোলা রোডে একটি রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় ছুরিকাহত তরুণকে কক্সবাজার সদর হাসপাতালে আনে। সেখানেই মৃত্যু হয় তার।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, সকাল ৭টার দিকে বুক ও পেটে আঘাতে এক তরুণকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তার নাড়িভুঁড়ি বের হওয়া ছিল। খুবই ক্রিটিক্যাল মুমেন্টে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসকদের প্রাণান্তকর প্রচেষ্টার মাঝেও তিনি মারা যান।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ রমজান আলী নামে এক তরুণকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করায় ময়নাতদন্তের জন্য লাশ মর্গে নিয়ে যাওয়া হয়। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা বের করতে মাঠে কাজ করছে পুলিশ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়