Thursday, June 25, 2026
spot_img
Homeমুল পাতাহাসান আরিফ বেঁচে থাকবেন তাঁর সৃষ্টিশীল কর্মে

হাসান আরিফ বেঁচে থাকবেন তাঁর সৃষ্টিশীল কর্মে

প্রাইম ভিশন ডেস্ক »

সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের আয়োজনে আজ সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে প্রয়াত বরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফ স্মরণ সন্ধ্যা ‘প্রণমি তোমারে” অনুষ্ঠিত হয়। সম্মিলিত আবৃত্তি জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক দেবাশিস্ রুদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই শোক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী কান্তা দে।

এরপর হাসান আরিফের জীবন, সাংস্কৃতিক আন্দোলন ও স্মৃতিকথায় অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথি বিশিষ্ট নাট্যজন ও দৈনিক আজাদীর ফিচার এডিটর প্রদীপ দেওয়ানজী, আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক সোহেল আনোয়ার, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’র যুগ্ম সম্পাদক রাশেদ হাসান, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রকাশনা সম্পাদক আলীউর রহমান,

বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও উপস্থাপক দিলরুবা খানম। আলোচকরা বলেন হাসান আরিফ যে কতো বড় মাপের শিল্পী ছিলেন তা তাঁর সমাজ ও দেশ নিয়ে গভীর ভাবনা থেকেই আমরা বুঝতে পারি। আবৃত্তিশিল্পী হয়তো মঞ্চে অনেকেই আসবেন কিন্তু এমন দেশপ্রেমিক একজন শিল্পী বারে বারে আসে না এই ধরণীতে। যিনি তাঁর কথা ও কন্ঠের যাদু দিয়ে উদ্ভূদ্ধ করেছেন দেশের সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষকে।

বক্তাদের আলোচনার পাশাপাশি মঞ্চে একক আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে জোটভুক্ত সংগঠনের আবৃত্তিশিল্পীরা শ্রদ্ধা নিবেদন করেন।

একক আবৃত্তি পরিবেশনায় ছিলেন গৌরী ললিতকলা একাডেমির সুপর্ণা বড়ুয়া এ্যানি, উত্তরায়ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনিক মহাজন, দর্পন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের নাহিদ নেওয়াজ, ত্রিতরঙ্গ আবৃত্তি দল চট্টগ্রামের সুজয় দে, বোধন আবৃত্তি পরিষদের শুভাগত বড়ুয়া, শব্দনোঙর আবৃত্তি সংগঠনের বৃষ্টি পুরোহিত, মনোটোনাস আবৃত্তি পোতাশ্রয়ের সুস্মিতা দত্ত, বঙ্গবন্ধু বাচিক বিদ্যালয়ের মুমতাহিনা তাবাসসুম মালিহা। অনুষ্ঠানে জোটভুক্ত সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি হাসান আরিফের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সংগঠনের সংস্কৃতিকর্মীরা। বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী অপু বর্মণের শোক সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি হাসান জাহাঙ্গীর।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়