শুক্রবার, জুন ১২, ২০২৬
spot_img
Homeমুল পাতাবিদ্যুৎ নিয়ে কথা বলার অধিকার বিএনপির নেই: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ নিয়ে কথা বলার অধিকার বিএনপির নেই: তথ্যমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারেনি, বিদ্যুতের দাবিতে মিছিলকারীদের ওপর গুলি করেছে, তাদের বিদ্যুৎ নিয়ে কথা বলারই অধিকার থাকে না। বিএনপির কাছে কোনো ইস্যু নেই। কিছু একটা বলতে হবে, এজন্যই তারা কথা বলছে। মিথ্যাচার করছে।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর নিজ বাসায় ব্রিফিংয়ের সময় এসব কথা বলেন তিনি। এর আগে, মন্ত্রী চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ ব্যবহারে দেশবাসীকে আরো সচেতন এবং সাশ্রয়ী হতে হবে। অর্থনৈতিকভাবে অনেক সামর্থ্যবান দেশও সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করছে। প্রধানমন্ত্রী সেভাবেই বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, মানুষ এবার স্বস্তির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপনে নিজ নিজ গন্তব্যে যেতে পেরেছেন। এছাড়া উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে ঈদ উদযাপন হয়েছে।

মন্ত্রী বলেন, কোরবানির পশুর ক্ষেত্রেও আমরা যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, সেটি এবার আরো স্পষ্ট হয়েছে। এবর ভারতীয় গরু আসেনি বললেই চলে। সরকারের কঠোর অবস্থান ও সিদ্ধান্তের কারণেই সীমান্ত দিয়ে কোনো পশু দেশে ঢুকতে পারেনি। এক্ষেত্রে আমাদের দেশের খামারিরা লাভবান হয়েছে। দেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের দেশ আয়তনের দিক দিয়ে পৃথিবীর ৯২তম। কিন্তু আমরা উৎপাদনের দিক দিয়ে পৃথিবীর শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম। ধান উৎপাদনে আমরা পৃথিবীতে তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে চতুর্থ, আলু উৎপাদনে সপ্তম।

তথ্যমন্ত্রী বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের জন্য তিনটি প্রকল্পে ১১ হাজার কোটি টাকার কাছাকাছি বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। যারা এই প্রকল্পগুলো বাস্তবায়ন করছেন, এই টাকার সদ্ব্যবহার ও সমন্বিতভাবে কাজ করা তাদের দায়িত্ব।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়