Homeমুল পাতামাহির নতুন সিনেমায় যে চমক থাকছে !

মাহির নতুন সিনেমায় যে চমক থাকছে !

প্রাইম ভিশন ডেস্ক »

২০২১ সালের শুরুর দিকে শুটিং হয়েছিল ‌‘লাইভ’ নামের ছবির। করোনার মধ্যে অনেকটা নীরবেই এর কাজ হয়। সিনেমাটি এবার মুক্তির প্রস্তুতি নিচ্ছে। আগামী ৯ সেপ্টেম্বর এটি পর্দায় আসবে।

ছবিটিতে প্রথমবারের মতো তিন নায়কের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। এতে তার সঙ্গে আছেন সাইমন সাদিক, আদর আজাদ ও খাইরুল বাশার। শুক্রবার (১৯ আগস্ট) এসেছে টিজার।

সিনেমাটি নিয়ে সাইমন সাদিক বলেন, ‌‌‘গত বছর একই সময়েই শাপলা মিডিয়ার তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হই আমি। তার মধ্যে একটি ছিল এটি। এতে টানা ১৬ মিনিট অভিনয় করেছিলাম। যা ছবিতে রাখা হয়েছে।’

শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমার গল্প সাইকো থ্রিলার ধরনের।

টিজারে দেখা যায়, একটি খুনের দায়ে ফেঁসে গেছেন মাহিয়া মাহি। তাকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন সাইমন সাদিক। ছবিতে আরও আছেন শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়