প্রাইম ভিশন ডেস্ক »
বন্দরনগরী চট্টগ্রামে সেরা আন্তর্জাতিক খাবারের যাদুকরী স্বাদ দেওয়ার লক্ষ্য নিয়ে দ্য পেনিনসুলা চিটাগাংয়ের ১৫তলায় গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করলো ‘সিররাস স্কাই ডাইনিং’ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট।
শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নগরের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সিররাস স্কাই ডাইনিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দ্য পেনিনসুলা চিটাগাংয়ের চেয়ারম্যান মাহবুবুর রহমান।
উপস্থিত ছিলেন পেনিনসুলা চিটাগাংয়ের জেনারেল ম্যানেজার সুমেধা গুণবর্ধন। গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে নগরীর বিভিন্ন পর্যায়ে গুরুত্বপুর্ণ ব্যক্তিবর্গ, পেনিনসুলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

নগরে প্রথম একটি সর্বাধুনিক ক্লাসিক ডাইনিংয়ে নান্দনিক সৌন্দর্যে লাইভ পিয়ানোর সুরে অতিথিদের স্বাগত জানাবে সিররাস স্কাই ডাইনিং। পিয়ানোর মুগ্ধ সুরের সঙ্গে সেরা স্বাদের বৈচিত্র্যময় আন্তর্জাতিক খাবার উপভোগ করার সুযোগ পাবেন অতিথিরা। সুউচ্চ ১৫ তলা থেকে পর্যটন শহর চট্টগ্রামের নান্দনিক সৌন্দর্য উপভোগও করতে পারবেন অতিথিরা।
সিররাস স্কাই ডাইনিং সম্পর্কিত বিস্তারিত ফোনে (01755554604) জানা যাবে।


