Saturday, June 27, 2026
spot_img
Homeমুল পাতানতুন আলোচনায় চঞ্চল চৌধুরী

নতুন আলোচনায় চঞ্চল চৌধুরী

প্রাইম ভিশন ডেস্ক »

শোবিজ অঙ্গনে গতকাল সোমবার থেকে জোরেশোরে আলোচনা চলছে, বলিউডের জনপ্রিয় সিনেমার সিক্যুয়াল ‘মুন্না ভাই থ্রি’তে অভিনয় করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ঘটনার সূত্রপাত হয়, ডিজনি+হটস্টারের চিফ অপারেশনস অফিসার হুজেফা কাপাডিয়ার এক ফেসবুক পোস্টের পর থেকেই।

তবে সোশ্যাল মিডিয়ার এই গুঞ্জন উড়িয়ে দিলেন চঞ্চল। খবরটি সত্য নয় জানিয়ে এই অভিনেতা বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় দেখলাম, আমি “মুন্না ভাই থ্রি” কাজ করতে যাচ্ছি। কিন্তু এ খবর সত্য নয়।’

ডিজনি+হটস্টারের চিফ অপারেশনস অফিসার হুজেফা গতকাল পোস্টে ‘কারাগার’ ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরীর অভিনয়ের প্রশংসা করেন এবং জানান, দ্বিতীয় সিজনটির জন্য তিনি অপেক্ষা করছেন।

ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, ‘আপনার (চঞ্চল চৌধুরী) সঙ্গে শিগগিরই আমাদের কাস্টিং টেবিলে দেখা হবে এবং আমরা বড় কোনো পরিকল্পনা করব। নিকট ভবিষ্যতে আপনার সাফল্য কামনা করছি।’

তার এমন পোস্টের পর থেকেই রাজকুমার হিরানির ‘মুন্না ভাই থ্রি’তে চঞ্চলের অভিনয়ের গুঞ্জন ছড়িয়ে পরে নেটদুনিয়ায়। যদিও ঘণ্টা কয়েক পর হুজেফা তার সে পোস্ট ডিলিট করে দেয়।

এদিকে একটি সূত্র জানিয়েছে, ভারতের আলোচিত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’র দ্বিতীয় সিজন নির্মিত হতে যাচ্ছে। অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এটি। আর নতুন সিজনে খল অভিনেতার চরিত্রের জন্য ভাবা হচ্ছে চঞ্চল চৌধুরীকে।

এ বিষয়ে এই অভিনেতার ভাষ্য, ‘কাস্টিং এজেন্সি আমাকে নিয়ে ভাবছে। তবে এটা একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে, কি হবে তার কিছুই জানি না। চূড়ান্ত হওয়ার আগে অনেকগুলো ধাপ রয়েছে। সেগুলো সব ঠিকঠাক হলে, তারপর বিষয়টি নিয়ে কথা বলা যাবে। এর আগে নির্দিষ্ট করে বলা মুশকিল।’

1

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়