শনিবার, মে ২, ২০২৬
spot_img
Homeসংবাদ২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

প্রাইম ভিশন ডেস্ক »

আগামী ২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ হবে, আর সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল ৫টা ১২ সেকেন্ডে। এ গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা ২ মিনিটি ১২ সেকেন্ডে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশেও এটি দেখা যাবে।

আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মোহা. আছাদুর রহমান জানান, গ্রহণ শুরু হবে ২৫ অক্টোবর দুপুর ২টা ৬৫ মিনিট ৩০ সেকেন্ডে। ঢাকায় ৪টা ৪৯ মিনিটি ৩০ সেকেন্ডে গ্রহণ শুরু হবে, আর শেষ হবে ৫টা ২৪ মিনিট ১২ সেকেন্ডে। ময়মনসিংহে শুরু হবে ৪টা ৪৮ মিনিট ১৮ সেকেন্ডে, গ্রহণ শেষ হবে ৫টা ২৩ মিনিটে।

এছাড়া চট্টগ্রামে শুরু হবে ৪টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২০ সেকেন্ডে। সিলেটে গ্রহণ শুরু হবে ৪টা ৪২ মিনিট ১৮ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ১৭ মিনিট ১৭ সেকেন্ডে।

খুলনায় শুরু হবে ৪টা ৫৪ মিনিট ৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে। বরিশালে গ্রহণ শুরু হবে ৪টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৫ মিনিট ১৮ সেকেন্ডে।

আর রাজশাহীতে গ্রহণ শুরু হবে ৪টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে, শেষ হবে ৫টা ৩০ মিনিট ১৮ সেকেন্ডে। রংপুরে শুরু হবে ৪টা ৫২ মিনিট ৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৬ মিনিট ৪৮ সেকেন্ডে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়