Friday, July 3, 2026
spot_img
Homeসংবাদদুই জঙ্গি ছিনতাইয়ে অংশ নেয়া একজন গ্রেফতার

দুই জঙ্গি ছিনতাইয়ে অংশ নেয়া একজন গ্রেফতার

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মেহেদী হাসান অমি ওরফে রাফি (২৪)।

বুধবার ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেহেদী হাসান জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরাসরি অংশ নিয়েছিলেন। তিনি আনসার আল ইসলামের সামরিক শাখার সদস্য। তার বাড়ি সিলেট। ব্লগার নাজিমউদ্দিন সামাদ হত্যার মিশনেও তিনি অংশ নিয়েছিলেন।.

উল্লেখ্য, রোববার দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোটরসাইকেলে আসা চার জঙ্গি পুলিশের চোখে-মুখে পিপার স্প্রে করে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেয়।

ছিনিয়ে নেয়া জঙ্গিরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম এবং লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেটেশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব। তাদের গ্রেফতারে রাজধানী, সারাদেশের আদালত, সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়