Homeসংবাদকেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি ইয়াছিন মোহাম্মদ ও  সম্পাদক সাইফুল ইসলাম 

কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি ইয়াছিন মোহাম্মদ ও  সম্পাদক সাইফুল ইসলাম 

প্রাইম ভিশন ডেস্ক »

আজ জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র ৮ম জাতীয় সম্মেলনের প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধান পৃষ্ঠপোষক মীর মোশাররফ হোসেন পাকবীর, উপদেষ্টা মনরঞ্জন ঘোষাল,উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

৪ ফেব্রুয়ারি-২০২৩ বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৮ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের প্রস্তাব ও সমর্থনের প্রেক্ষিতে ২০২৩-২০২৫ সালের বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পরিচালক সুশান আনোয়ার চৌধুরী কেন্দ্রীয় সভাপতি পদে ইয়াছিন মোহাম্মদও সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম কে নির্বাচিত ঘোষণা করা হয়।

নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৩ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এ পর্যন্ত বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৮টি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। তম্মধ্যে ৪ টিতেই আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়