Homeসংবাদঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর তেজগাঁও এলাকায় রেলের অস্থায়ী শ্রমিকরা রেললাইন অবরোধ করায় ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে শ্রমিকরা রেললাইন বন্ধ করে চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। এতে মালিবাগ এলাকায় আটকা পড়েছে দুটি ট্রেন।

কমলাপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস এবং ঢাকামুখী টাঙ্গাইল এক্সপ্রেস ট্রেন দুটি আটকে রয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারোয়ার জানান, অস্থায়ী কর্মীদের রেললাইন অবরোধের কারণে সকাল সাড়ে ১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়