Homeসংবাদবেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৪ বগিতে আগুন, নিহত ৩

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৪ বগিতে আগুন, নিহত ৩

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে আগুন লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জন নিহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছে।

ওয়ারি’র ডিসি মোহাম্মদ ইকবার হোসেন একজন নিহতের কথা দ্য বিজনেস স্ট্যান্ডর্ডকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সায়েদাবাদ স্টেশন অতিক্রম করার পরপরই ট্রেনটিতে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আর আগুন লেগে যাওয়া বগি থেকে অন্যদের উদ্ধার করতে গিয়ে মারা যান ওই তরুণ।

আজ শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ট্রেনটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনা হয় রাত ১০টা ২০ মিনিটে। এ ঘটনায় আরও অনেকের দগ্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর স্টেশন অফিসার তালহা বিন জসীম বলেন, “খিলগাঁও ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ৭টি ইউনিট বর্তমানে আগুন নেভাতে কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।”

ট্রেনটি বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছার কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনটিতে আগুন লাগে।

‘এ এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আমরা প্রথমে ভেবেছিলাম কোনো বাড়িতে আগুন লেগেছে। কিন্তু পরে দেখলাম ট্রেনে আগুন ধরেছে। আমরা ধারণা করছি, ট্রেনের ভেতরে আরও অনেকে আটকা পড়ে আছেন। এখন আমরা বগিগুলোর ভেতরে যাব এবং উদ্ধারকাজ শুরু করব,’ বলেন ডিসি মোহাম্মদ ইকবার হোসেন।

ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার অপারেটর সায়েম বলেন, ‘আমরা কমলাপুর স্টেশনের প্রায় কাছাকাছি ছিলাম। এমন সময় হঠাৎ পোড়া গন্ধ পাই। এরপর এয়ার কন্ডিশনার বন্ধ করে বের হয়ে পড়ি।’

সায়েম জানান, প্রথমে চ বগিতে আগুন ধরে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত বগিগুলোতে বিজিবির সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রবেশ করতে দেখা গেছে।

এদিক ঢাকা জেলা রেলওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এটি নাশকতা নাকি গোলযোগ বিষয়টি যাচাই করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়