Homeসংবাদবেনাপোল এক্সপ্রেসে দগ্ধ ৮ জনের কেউ ঝুঁকিমুক্ত নন

বেনাপোল এক্সপ্রেসে দগ্ধ ৮ জনের কেউ ঝুঁকিমুক্ত নন

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় দগ্ধ আটজনের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক সামন্ত লাল সেন। তিনি বলেন, দগ্ধ প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে। তাদের কেউ এখনও ঝুঁকিমুক্ত নন।

শনিবার (৬ জানুয়ারি) সকালে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।

ডা. সামন্ত লাল বলেন, ‘আমাদের এখানে আটজন ভর্তি আছে। বার্নের পার্সেন্টেজ বেশি না। কারও ৯ শতাংশ, কারও ৮ শতাংশ। অনেকের বাহিরে কোনো বার্নই হয়নি।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে বিপজ্জনক হলো, ওদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে। আমরা দেখতে পেলাম, তাদের অনেকের ভেতরে অসুবিধা আছে, ম্যানেজ করতে সময় লাগবে।’

কোনো রোগী এখনও ঝুঁকিমুক্ত নন জানিয়ে ইনস্টিটিউটের সমন্বয়ক বলেন, ‘যতক্ষণ পর্যন্ত তারা বাসায় না যাবে, তাদের আমরা আশঙ্কামুক্ত বলতে পারি না।’

‘আরেকটা কথা বলতে পারি, যখনই এরা ভালো হয়ে যাবে তাদের যে মেন্টাল ট্রমা আমি দেখলাম একটা বাচ্চা ভয় পাচ্ছে, চিৎকার শুনে ভয় পায়। রোগীরা ভীষণ আতঙ্কিত। এ আতঙ্ক যে কবে কাটবে এটা বলা যায় না। এটার দীর্ঘমেয়াদি চিকিৎসার দরকার,’ বলেন অধ্যাপক সামন্ত লাল সেন।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে চারটি বগি পুড়ে প্রাণ হারায় চার যাত্রী। আহত হয় আটজন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়