সোমবার, জুন ১, ২০২৬
spot_img
Homeসংবাদবেনজীরের সম্পত্তির দলিল, কোম্পানি ও ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

বেনজীরের সম্পত্তির দলিল, কোম্পানি ও ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজীর, ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট এবং কোম্পানির আংশিক শেয়ার জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৬ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এ আদেশ দেন।

জানা গেছে, সাবেক পুলিশ প্রধান মো. বেনজীর আহমেদের নামে, তার স্ত্রীর নামে ও মেয়ের নামে থাকা আরও ১১৯টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এগুলোর মধ্যে রয়েছে— রাজধানীর গুলশানে ৪ ফ্লাট বাড়ি, সাভারে একটি জমি, বাকি ১১৪টি সম্পত্তি রয়েছে মাদারীপুর জেলায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়