রবিবার, মে ৩, ২০২৬
spot_img
Homeসংবাদচট্টগ্রাম মেডিকেল কলেজে আইসিইউ শয্যা বেড়েছে

চট্টগ্রাম মেডিকেল কলেজে আইসিইউ শয্যা বেড়েছে

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সক্ষমতা বেড়েছে। হাসপাতালের চতুর্থ তলায় পুরনো আইসিইউ ইউনিট এবং নিচতলার আইসিইউ ইউনিটে এখন শয্যাসংখ্যা উন্নীত হয়েছে ৬০টিতে। পুরনো আইসিইউ ইউনিটটি একসময় ছিল ২০ শয্যার। সেখানে আরো ১০টি শয্যা বাড়ানো হয়। পুরনো আইসিইউ ইউনিট সংস্কারের জন্য দীর্ঘ সময় সেখানে রোগী ভর্তিও বন্ধ থাকে। তাই হাসপাতালের নিচতলায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় নির্মিত ৩০ শয্যার আইসিইউ ইউনিটটি রোগীদের একমাত্র ভরসা।  পুরনো ইউনিট চালু হওয়ায় আইসিইউর সক্ষমতা বেড়েছে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, হাসপাতালের চতুর্থ তলায় পুরনো আইসিইউ ইউনিটে ১০ শয্যা বাড়ানো শেষে সেখানে রোগী ভর্তি নেওয়া শুরু হয়েছে। এই ইউনিটে আগে ২০টি শয্যা ছিল। এখন আরো ১০ শয্যা বৃদ্ধি করে ৩০ শয্যায় উন্নীত হয়েছে। এছাড়া আগে থেকেই নিচতলায় ৩০টি শয্যা চালু রয়েছে। আইসিইউর শয্যা বাড়ায় রোগীরা উপকৃত হবেন।

চিকিৎসকরা জানান, সড়ক দুর্ঘটনা কিংবা মাথায় আঘাতপ্রাপ্ত রোগীদের জরুরি ভিত্তিতে আইসিইউ সাপোর্ট দেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু আইসিইউ শয্যার সংকটের কারণে ওইসব রোগীর সঠিক সময়ে অস্ত্রোপচারও করা সম্ভব হতো না।

দুর্র্ঘটনার রোগী ছাড়াও নিউরোসার্জারি, গাইনোকোলোজি, কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নেফ্রোলজি, মেডিসিন বিভাগ থেকে প্রচুর পরিমাণ ক্রিটিক্যাল রোগীকে আইসিইউতে রেফার করেন চিকিৎসকরা। এখন আইসিইউ শয্যা বৃদ্ধি হওয়ায় সংকট কিছুটা হলেও ঘুচবে। চমেক হাসপাতালে যারা চিকিৎসা নেন, তাদের বেশিরভাগই দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর। এদের পক্ষে বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো সম্ভব হয় না। তাই বেশিরভাগ ক্ষেত্রে আইসিইউর জন্য হাহাকার করতে করতে রোগী মারা যান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়