বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেসিআইডির ট্রেনিং সেন্টারে ঝুলন্ত অবস্থায় মিলল এসআইয়ের লাশ

সিআইডির ট্রেনিং সেন্টারে ঝুলন্ত অবস্থায় মিলল এসআইয়ের লাশ

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে আফতাব উদ্দিন রিগান নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটিতে কর্মরত ছিলেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আমরা দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করি।

তিনি আরও জানান, আফতাব উদ্দিন ৩৫তম আউটসাইড ক্যাডেট এসআইয়ে ২০১৭ সালে ট্রেনিং শেষে যোগদান করেন।

তার বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে ট্রেনিং করতে এখানে ডরমেটরিতে ছিলেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়