সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেজামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী এবং তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না। তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে। এ সময় জামায়াত আমিরের সাম্প্রতিক এক ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টের বিষয়ে তিনি বলেন, আমির যদি নারীবিদ্বেষী এমন মন্তব্য করে থাকেন, তবে তিনি অন্যায় করেছেন।

মহাসচিব বলেন, জামায়াত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে। তবে তিনি সবাইকে নির্ভয় ও সাহসের সঙ্গে চলার আহ্বান জানান। দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। বিএনপি সব দলকে নিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ চায় এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়