Friday, June 26, 2026
spot_img
Homeসংবাদআন্তর্জাতিকআফগানিস্তানের কাবুলে মসজিদে বোমা হামলায় নিহত ২১

আফগানিস্তানের কাবুলে মসজিদে বোমা হামলায় নিহত ২১

প্রাইম ভিশন ডেস্ক »

আফগানিস্তানের কাবুলে মসজিদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জন হয়েছে। গতকাল বুধবার মাগরিবের নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে। খবর রয়টার্স।

এর আগে প্রাথমিকভাবে ৩ জনের মৃত্যুর খবর জানালেও হতাহত বাড়ার আশঙ্কা প্রকাশ করেছিল একাধিক সূত্র। আজ বৃহস্পতিবার ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে স্থানীয় পুলিশ।

পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেন, কাবুলের উত্তর-পশ্চিমে এ বিস্ফোরণ ঘটেছে। নিহতদের মধ্যে সিদ্দিকী মসজিদের ইমামও রয়েছেন। এ হামলায় আরো ৩৩ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা, যা আশপাশের ভবনের জানালা ভেঙে দিয়েছে।

কাবুলে কাজ করছে ইতালিয়ান এনজিও ইমার্জেন্সি। সংস্থাটি বলছে, তাদের হাসপাতলে বিস্ফোরণে শিশুসহ ২৭ জন আহত চিকিৎসা নিচ্ছে। আহত পাঁচ শিশুর একজনের বয়স সাত বছর।

বেসরকারি সংস্থাটি ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। এ হাসপাতালে নিহত দুজনকে আনা হয়েছিল ও আরেকজন জরুরি বিভাগে মারা যায়।

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় গত সপ্তাহে তালেবানপন্থী ধর্মীয় ব্যক্তিত্ব শেখ রহিমুল্লাহ হাক্কানি নিহত হন। এর আগে এক মাসের মধ্যে আরো দুজন ধর্মীয় ব্যক্তিত্বকে লক্ষ্যবস্তু করা হয়। তবে গতকালের হামলার পেছনে কারা ছিল তা স্পষ্ট নয়। এর আগের হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়