প্রাইম ভিশন ডেস্ক »
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ফাইল ফরওয়ার্ড করার সময় ক্যাপশন বা নাম দিতে পারবেন। শিগগিরই আসছে এই সুবিধা।
হোয়াটসঅ্যাপ ফিচারটির নাম দিয়েছে ‘Forward Media With Caption Feature’। যদিও এই ফিচারটির পরীক্ষা-নিরীক্ষা বহুদিন ধরেই চলছে। তবে এবার কিছুদিনের মধ্য়েই এই আপডেটটি আসতে চলেছে।
এতদিন আপনি কোনও ফটো বা ভিডিও ফরওয়ার্ড করার সময় তাতে নতুন করে কোনও ক্যাপশন যোগ করতে পারতেন না। কিন্তু এখন সেই সুবিধা পেতে চলেছেন।
কোম্পানিটি বর্তমানে শুধুমাত্র এই আপডেটটি বেটা ভার্সনের জন্যই এনেছে। অর্থাৎ যারা বেটা ব্যবহারকারী তারা আপডেটের মাধ্যমে এটি ইনস্টল করতে পারেন। এতে আপনি ভিডিও, ফটো, জিআইএফ-এর মত ফরোয়ার্ড মিডিয়াগুলোতে ক্যাপশন দিয়ে পাঠাতে পারবেন।


