Homeবিজ্ঞান ও প্রযুক্তিহোয়াটসঅ্যাপে চমকপ্রদ নতুন ফিচার আসছে

হোয়াটসঅ্যাপে চমকপ্রদ নতুন ফিচার আসছে

প্রাইম ভিশন ডেস্ক »

হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ ফিরিয়ে আনার সুযোগ আসছে। চমকপ্রদ নতুন ফিচারের নাম ‘আনডু ডিলিট’।

কবে নাগাদ এই ফিচার আসবে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে খুব শিগগিরই চালু হবে বলে মনে করা হচ্ছে।

গুগলের জিমেলের ক্ষেত্রেও এমন ফিচার রয়েছে। ভুল করে কোনো মেইল সেন্ড করলে তা কিছু সময়ের মধ্যে ‘আনডু’ করার সুবিধা রয়েছে। সেই ফিচারকে চিন্তায় রেখেই এবার হোয়াটসঅ্যাপ এমন ফিচার নিয়ে আসছে।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ তিনটি নতুন প্রাইভেসি ফিচার নিয়ে এসেছে। সেগুলো হল- কাউকে না জানিয়ে গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া, অনলাইন স্টেটাস কে দেখবে তা নিয়ন্ত্রণ করা, ‘ভিউ ওয়ান্স’ মেসেজের ক্ষেত্রে স্ক্রিনশট নেওয়া অন্যদের বিরত রাখা।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, বর্তমানে বেটা ভার্সন ব্যবহারকারীরা ভয়েস মেসেজিং প্লেয়ার ব্যবহার করতে পারবেন। চ্যাট বক্স থেকে বেরিয়ে গেলেও ব্যাকগ্রাউন্ডে শোনা যাবে ভয়েস মেসেজ। অ্যাপের হোম স্ক্রিনে থাকবে এই অপশন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়