Homeখেলাধুলাচট্টগ্রামে ভারত-বাংলাদেশ ম্যাচের টিকিট কিনতে ভিড়

চট্টগ্রামে ভারত-বাংলাদেশ ম্যাচের টিকিট কিনতে ভিড়

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ ভারত ম্যাচ দেখতে টিকেটের জন্য এম এ আজিজ স্টেডিয়ামের বাইরে সকাল থেকে নারী-পুরুষের দীর্ঘ লাইন। ভারতের বিপক্ষে বাংলাদেশ সিরিজের তৃতীয় ওয়ানডের টিকিট পাওয়া যাবে চট্টগ্রামের দুটি জায়গায়। বিটাক মোড়ের কাছে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের কাউন্টারে সশরীর গিয়ে কিনতে হবে টিকিট।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

্আজ  শুক্রবার থেকে টিকিট বিক্রি শুরু করেছে বিসিবি। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা এক দফা পাওয়া যাবে, ম্যাচের দিনও একই সময়ে মিলবে টিকিট। অনলাইনে টিকিট কাটার কোনো ব্যবস্থা এবারও রাখেনি বিসিবি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টিকিটের সর্বনিম্ন দাম ২০০ টাকা। সেটি দিয়ে খেলা দেখা যাবে ওয়েস্টার্ন স্ট্যান্ডে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা, ক্লাব হাউসে ৫০০ টাকা। এ ছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারিতে ১ হাজার টাকা খরচ করে দেখতে পারবেন খেলা। সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা করে খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ হসপিটালিটিতে খেলা দেখতে গেলে।

মিরপুরে প্রথম দুই ওয়ানডেতেই জিতে এরই মধ্যে ভারতের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ১০ ডিসেম্বর চট্টগ্রামে সিরিজের তৃতীয় ম্যাচ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়