Homeখেলাধুলানতুন ভিডিও বার্তায় মাশরাফী

নতুন ভিডিও বার্তায় মাশরাফী

প্রাইম ভিশন ডেস্ক »

উৎসবের মৌসুম হলে একটা সময় ব্যবসায়ীরা খুব ভয়ে ভয়ে থাকতেন। ফোন বেজে উঠলেই মনে করতেন টেলিফোনে সুব্রত বাইন, ডাকাত শহীদদের মতো কুখ্যাত কোনো সন্ত্রাসী চাঁদা চেয়ে ফোন করেছে। বিশ্বকাপ মৌসুমে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা ফোন নয়, ভুগছেন ‘ভিডিও’ আতঙ্কে। কে কখন কোথা থেকে ভিডিও ছেড়ে দেবে, আঁচ করা মুশকিল আর সেসব জ্বালানি জোগাচ্ছে বিতর্কের আগুনে।

বাংলাদেশ ক্রিকেট দল যেদিন বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে উড়াল দিয়েছিলেন, তার কিছুক্ষণ পরই নিজের বিশ্বকাপ দলে না থাকার কারণ জানিয়ে ভিডিও বার্তা দেন তামিম ইকবাল। ঐদিন রাতেই দেশীয় একটি ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল সাকিব আল হাসানের বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করে। যেখানে তামিমকে আক্রমণ করে অনেক মন্তব্য করতে দেখা যায় টাইগার অধিনায়ককে।

পরদিন সন্ধ্যায় আবার ভিডিও বার্তা প্রকাশ করেন মাশরাফী বিন মোর্ত্তজা। যেখানে কূটনৈতিক ভাষায় অনেক কথাই বলতে শোনা যায় তাকে। এবার ফের দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক হাজির হচ্ছেন আরও একটি ভিডিও নিয়ে। যেখানে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন নিয়ে কথা বলতে শোনা গেছে তাকে।

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রকাশ করা হবে। ইতোমধ্যে একটি টিজার আকারে ১৫ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেই ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, ‘বিশ্বকাপে বাংলাদেশ খারাপ করলেও আমি দলের পাশে আছি। তখন হয়তো আপনারা আমায় নিয়ে ট্রল করতে পারেন, গালাগালিও করতে পারেন। সেটা আপনাদের ওপর নির্ভর করছে। এগিয়ে চলো টাইগার্স, বিশ্বকে তোমাদের সামর্থ্য দেখাও।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়