Homeখেলাধুলাহাতে চোট পেলেন তামিম

হাতে চোট পেলেন তামিম

প্রাইম ভিশন ডেস্ক »

নির্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা তামিম ইকবাল হাতে ব্যথা পেয়েছেন। পিঠের চোট কাটিয়ে বিপিএলে ফিরতে চাওয়া তামিম ধীরে ধীরে নেটে ব্যাটিং শুরু করেছিলেন। অনুশীলনের সময় হাতে আঘাত পান এই ওপেনার।

আজ মঙ্গলবার দুপুরে ইনডোরের আউটারে তাসকিন আহমেদের গতির একটি বল তার হাতে আঘাত করে। বাম হাতে আঘাত পেয়ে কিছুটা বিরতিও দেন তামিম। পরে আর ব্যাটিংও করেননি। যদিও চোট বেশি গুরুতর না বলে জানা গেছে।

তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি তামিমের চোট কতটা! বিষয়টি এখনও জানতে পারেননি বলে চোটের অবস্থাও জানাতে পারেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়