Homeখেলাধুলাসাকিব-রোহিতের বিশ্ব রেকর্ডে সঙ্গী আরও ৬ ক্রিকেটার

সাকিব-রোহিতের বিশ্ব রেকর্ডে সঙ্গী আরও ৬ ক্রিকেটার

প্রাইম ভিশন ডেস্ক »

২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সব টুর্নামেন্টে খেলে দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান ও রোহিত শর্মা। এবার তাদের সে রেকর্ডে ভাগ বসালেন আরও ৬ ক্রিকেটার।

আরব আমিরাতে নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামতেই ছয়জন নারী ক্রিকেটার এই কীর্তির অংশ হয়েছেন। তারা হলেন, ভারতের হারমানপ্রীত কৌর, নিউজিল্যান্ডের সোফি ডিভাইন এবং সুজি বেটস, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ওয়েস্ট ইন্ডিজের স্টেফান টেইলর এবং অস্ট্রেলিয়ার অ্যালিস পেরি।

এই ছয় ক্রিকেটারের সবাই এখন পর্যন্ত ৯ নারী বিশ্বকাপের সবকটিতেই অংশ নিয়েছেন। সাকিব ও রোহিতও সমান নয়টি করে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে নতুন বিশ্বরেকর্ডের জন্ম দিয়েছিলেন।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। যদিও এবারের বিশ্বকাপের মূল আয়োজক বাংলাদেশ, তবে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ‘নিরাপত্তা’ শঙ্কার অজুহাত দেখিয়ে টুর্নামেন্টের ভেন্যু হিসেবে আরব আমিরাতকে বেছে নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যদিও আসরের অফিসিয়াল আয়োজক হিসেবে বাংলাদেশ-ই থাকছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়