Homeখেলাধুলাক্রিকেটযে কারণে সাকিবের বাবার নাম ভুল !

যে কারণে সাকিবের বাবার নাম ভুল !

প্রাইম ভিশন ডেস্ক »

পুঁজিবাজার কারসাজিতে নাম আসার পর এবার বদলে গেল ক্রিকেটার সাকিব আল হাসানের বাবার নাম। খন্দকার মাসরুর রেজার পরিবর্তে কোম্পানি ফর্মে নাম দেওয়া হয়েছে কাজী আব্দুল লতিফ।

কে এই কাজী আব্দুল লতিফ? জানা গেছে, সাকিবের ব্রোকারেজ হাউস মোনার্ক হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসানের বাবার নাম কাজী আব্দুল লতিফ।

মোনার্ক হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান সাকিব আল হাসান। আর তার প্রতিষ্ঠানের এমডি কাজী সাদিয়া হাসান শেয়ারবাজারের আলোচিত ব্যক্তিত্ব আবুল খায়ের হিরুর সহধর্মিণী।

শেয়ারবাজারের ব্যবসায় সাকিবের বিজনেস পার্টনার আবুল খায়ের হিরু।

রোববার (১৮ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, নিজের কোম্পানি ফর্মে সাকিবের বাবার নাম খন্দকার মাসরুর রেজার পরিবর্তে লেখা হয় কাজী আব্দুল লতিফ।

২০২১ সালের ১৫ ডিসেম্বরে স্বাক্ষরিত সেই ফর্মে এমনটিই দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে।

অবশেষে বিষয়টি পরিষ্কার করলেন সাকিবের পার্টনার আবুল খায়ের হিরু। কেন সাকিবের বাবার নামের জায়গায় তার শ্বশুরের নাম লেখা হয়েছে, তার ব্যাখ্যা দিলেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়