Wednesday, July 1, 2026
spot_img
Homeটপ নিউজআজ ফাইনালে লড়বে আর্জেন্টিনা-ফ্রান্স, রোবটের ভবিষ্যদ্বাণী !

আজ ফাইনালে লড়বে আর্জেন্টিনা-ফ্রান্স, রোবটের ভবিষ্যদ্বাণী !

প্রাইম ভিশন ডেস্ক »

কাতার বিশ্বকাপের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ রবিবার লুসাইল স্টেডিয়ামে কিলিয়ান এমবাপ্পেদের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিরা। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটি ফুটবল বিশ্বকাপের শেষ ম্যাচ। চ্যাম্পিয়ন দলের হাতে শিরোপা ওঠার মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বফুটবলের ২২তম আসরের।

এবার ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করল আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ।

আল জাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ ফাইনাল ম্যাচের আগে ফ্রান্সকে এগিয়ে রেখেছে। যেখানে এই রোবট আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৪৯ শতাংশ আর ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৫১ শতাংশ দেখিয়েছে। অপরদিকে রোবট কাশেফ প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে এগিয়ে রেখেছিল ৭০ শতাংশ। কিন্তু কাশেফের গণনাকে ভুল প্রমাণ করে সেদিন ব্রাজিলকে টাইব্রেকারে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় ক্রোয়েশিয়া। এ ছাড়া সেদিন আর্জেন্টিনাকে নিয়ে কাশেফের করা গণনা মিলে যায়। সেদিন ডাচদের বিপক্ষে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তেদের এগিয়ে রেখেছিল ৫২ শতাংশ। শেষ পর্যন্ত মেসিরা এমিলিয়ানো মার্টিনেজের নৈপুণ্যে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়।

এটি একটি সফটওয়্যারের করা ভবিষ্যদ্বাণী। চলতি বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা, অভিজ্ঞতাসহ খেলার জয়-পরাজয় পর্যালোচনা করে সম্ভাব্য ফল নির্ণয় করেছে এই রোবট সফটওয়্যারটি। চলতি আসরে ৬২ ম্যাচের মধ্যে ৬৮ শতাংশ ফল মিলেছে এই রোবটের। ফল কি হয় তা দেখতে ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে খেলা শেষ হওয়া পর্যন্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়