Homeটপ নিউজমোসলেমের আসনে ২৬ জনকে পেছনে ফেলে টিকিট পেলেন নোমান

মোসলেমের আসনে ২৬ জনকে পেছনে ফেলে টিকিট পেলেন নোমান

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রাথী হিসেবে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগের সাবেক সভাপতি নোমান আল মাহমুদ।

শনিবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। সভার সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহানগরী ও বোয়ালখালী উপজেলার কিছু অংশ নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পেতে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২৭ জন। এর মধ্যে প্রয়াত দুই সাংসদের স্ত্রী, মূল দল আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা থেকে ব্যবসায়ী, প্রবাসী-পেশাজীবীও ছিলেন।

২০০৮ সাল থেকে পরপর তিন দফায় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা মঈনউদ্দিন খান বাদল। ২০১৯ সালের ৭ নভেম্বর তিনি মারা গেলে চলতি মেয়াদের প্রথম দফায় আসনটি শূন্য হয়।

২০২০ সালের ১৩ জানুয়ারি উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। তিনিও গত ৫ ফেব্রুয়ারি মারা গেছেন।

নির্বাচন কমিশন ২৭ এপ্রিল এই আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ। মনোনয়নপত্র বাছাই ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ করা হবে ৬ এপ্রিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়