শুক্রবার, জুন ১২, ২০২৬
spot_img
Homeটপ নিউজআজ থেকে নতুন সময়সূচিতে হবে ব্যাংকে লেনদেন

আজ থেকে নতুন সময়সূচিতে হবে ব্যাংকে লেনদেন

প্রাইম ভিশন ডেস্ক »

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। তবে সরকারি-বেসরকারি সব ব্যাংকে সকাল সাড়ে নয়টা থেকে একটানা বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন চালু থাকবে। ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

গত বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। ওই প্রজ্ঞাপনে নতুন এ সময়সূচি উল্লেখ করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, রোজায় রোববার থেকে বৃহস্পতিবার ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে নয়টা থেকে একটানা বেলা আড়াইটা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে। রমজান মাস অতিবাহিত হওয়ার পরে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সাধারণ সময়ে সব ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের আনুষঙ্গিক কাজের জন্য অফিস খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রমজান মাস উপলক্ষে অফিস ও লেনদেন সূচিতে পরিবর্তন আনে বাংলাদেশ ব্যাংক।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়