Homeটপ নিউজচকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ৪

চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ৪

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চকরিয়ার উত্তর হারবাংস্থ কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলো চকরিয়ার হারবাং এলাকার মোস্তাক আহমদের ছেলে রিদোয়ান, সামাজিকপাড়ার মৃত রশিদ আহমদের ছেলে বক্কর, একই এলাকার বাদশা মিয়ার ছেলে জয়নাল ও বত্তাতলীর মোজাফ্ফরের ছেলে মহিউদ্দিন। তারা সবাই পিকআপের শ্রমিক ছিলেন।

উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, গাজীপুর থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পিকনিক বাস ও চকরিয়া থেকে চট্টগ্রামগামী পিকআপের মধ্যে হারবাং কলাবাগান এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। বাকি চারজনকে উদ্ধার করে প্রথমে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ও হারবাং পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। তবে পিকনিক বাসের চালক পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে পিকনিক বাস ও পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়