শুক্রবার, জুন ১২, ২০২৬
spot_img
Homeটপ নিউজচট্টগ্রাম বন্দরে মিলল কনটেইনারভর্তি মাদক

চট্টগ্রাম বন্দরে মিলল কনটেইনারভর্তি মাদক

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম বন্দরে এক কনটেইনার মদের চালান আটক করেছে কাস্টমস। রোববার দুপুরে চালানটি আটক করা হয়।

কাস্টম হাউসের এআইআর শাখার ডেপুটি কমিশনার মো. সাইফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কনটেইনারে কী পরিমাণ ও কোন কোন ব্রান্ডের মদ রয়েছে তা খোলার পর জানা যাবে বলে জানান তিনি।

এর আগে, শনিবার বন্দর থেকে খালাস হওয়া দুই কনটেইনার মদ নারায়ণগঞ্জ থেকে ফেরত আনা হয়। ১৬ জুলাই চীন থেকে চালানটি আমদানি করে নীলফামারীর ডনগ জিন ইন্ডাস্ট্রিয়াল বিডি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়