Homeটপ নিউজডলারে ১০৮ টাকা পাবে প্রবাসীরা আর রপ্তানিকারকরা ৯৯

ডলারে ১০৮ টাকা পাবে প্রবাসীরা আর রপ্তানিকারকরা ৯৯

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এখন থেকে ডলার প্রতি সর্বোচ্চ ১০৮ টাকায় প্রবাসী আয় (রেমিট্যান্স) সংগ্রহ করতে পারবে। এছাড়াও রপ্তানি বিল নগদায়ন হবে প্রতি ডলার ৯৯ টাকায়।

রোববার সোনালী ব্যাংকের বোর্ড রুমে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) বৈঠকে এ সিদ্ধান্ত আসে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাফেদার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম, এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।

দেশে বেশ কয়েক মাস ধরে ডলারের বাজারে অস্থিরতা চলছে। ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে বৃহস্পতিবার ডলারের বাজারে করণীয় নির্ধারণে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ ব্যাংক।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়