সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeটপ নিউজখোলা ছাদের বাসে সাফ চ্যাম্পিয়নদের উল্লাস, পাচ্ছে কোটি টাকা পুরস্কার

খোলা ছাদের বাসে সাফ চ্যাম্পিয়নদের উল্লাস, পাচ্ছে কোটি টাকা পুরস্কার

প্রাইম ভিশন ডেস্ক »

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনালের আগে শিরোপা জিতলে ছাদখোলা বাসে আনন্দ করার আকাঙ্ক্ষা জানিয়েছিলেন নারী ফুটবলাররা। শিরোপা জেতার পর তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে।

শিরোপাজয়ী মেয়েদের বরণ করে নিতে যৌথভাবে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ (বুধবার) দুপুর ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নারী ফুটবল দলকে বহনকারী বিমানটি পৌঁছায়। বর্ণাঢ্য অভ্যর্থনা শুরু হয় বিমানবন্দর থেকেই।

বাংলাদেশ নারী দল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর ক্রীড়া প্রতিমন্ত্রী, সচিব ও বাফুফে কর্মকর্তারা মেয়েদের অভ্যর্থনা জানান। সেখানে মেয়েদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পর মিষ্টি মুখ করানো হয়। এরপর প্রেস ব্রিফিং সম্পন্ন হয়।

এরপরই ছাদ খোলা বাসে মেয়েরা রওনা দেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে চ্যাম্পিয়ন দলকে নিয়ে ‘থিম সং’ তৈরি করা হয়েছে। সাউন্ড সিস্টেমে ফুটবল বা ক্রীড়া বিষয়ক গানগুলো বাজবে বলে জানা গেছে।

বিমানবন্দর থেকে বিজয়ী মেয়েদের নিয়ে ছাদখোলা বাস কাকলি হয়ে, মহাখালি ফ্লাইওভার দিয়ে শহীদ জাহাঙ্গীর গেট হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আসবে। সেখান থেকে বিজয় সরণী হয়ে, তেজগাঁও দিয়ে মৌচাক হয়ে ফ্লাইওভার দিয়ে কাকরাইল যাবে।

এরপর ফকিরারপুল, আরামবাগ, শাপলা চত্বর হয়ে মতিঝিলে বাফুফে ভববে পৌঁছবে বাস। এরপর হালকা রিফ্রেশমেন্ট, ফটোসেশন দিয়ে সংবর্ধনা শেষ হবে।

এদিকে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ফুটবলারদের সেরা সাফল্যে আনন্দের জোয়ারে ভাসছে গোটা দেশ। তাদের এই অর্জন ছুঁয়ে গেছে ক্রিকেট অঙ্গনকেও। সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা শুভেচ্ছা জানিয়েছেন মেয়েদের। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নারী জাতীয় ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেবে তারা।

বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন মেয়ে ফুটবলারদের সাফল্যের প্রশংসা করে বলেন, ‘অবিশ্বাস্য পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনে মেয়েদের ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের প্রচেষ্টার জন্য আমাদের সমাদর ও সমর্থনের নিদর্শন হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’

তিনি আরো বলেন, ‘আমার কোনও সন্দেহ নেই যে সাফ বিজয় দেশের সব ক্রীড়াবিদ ও নারীদের দারুণভাবে অনুপ্রাণিত করবে এবং বিভিন্ন অঙ্গনে আন্তর্জাতিক সাফল্য অর্জনে ক্রীড়া দলগুলোকে উজ্জীবিত করবে।

তমা গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান খেলোয়াড়দের ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়