HomeUncategorizedপাহাড় কাটার অপরাধে ২ লাখ টাকা জরিমানা

পাহাড় কাটার অপরাধে ২ লাখ টাকা জরিমানা

প্রাইম ভিশন ডেস্ক »

হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে পাহাড় কাটার অভিযোগে এক ইটভাটা মালিককে ২,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ ১০ মে বিকাল ৫ টার দিকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পাহাড় কাটার স্থানটি ইউএনও সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনে দেখা যায়, ইটভাটা কোম্পানি এমবিসি’র নিকটবর্তী একটি পাহাড় কেটে মাটি স্তুপ করে রাখা হয়েছে। পাহাড় কাটার ঘটনা আড়াল করতে কাটা অংশে কালো রঙ মেরে দেওয়া হয় এবং গাছের চারা রোপন করা হয় কিন্তু পরিদর্শনে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে।

অভিযুক্ত মোঃ হেলাল উদ্দিন, পিতা- হাজী শহর মিয়া, মুরাদপুর চারিয়া, মির্জাপুর তার অপরাধ স্বীকার করেন। সরেজমিন প্রাপ্ত তথ্য প্রমাণাদি ও অভিযুক্তের স্বীকারোক্তির প্রেক্ষিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অভিযুক্তকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ডিসিআর মূলে তা আদায় করা হয়।

অভিযানে সহযোগিতা করেন হাজার মডেল থানা পুলিশ ও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় পরিবেশ সচেতন মানুষজন।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান, পরিবেশ রক্ষায়, বিশেষ করে পাহাড় রক্ষায় জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। উপজেলা প্রশাসন, হাটহাজারী এ নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তবে, প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি পরিবেশ রক্ষায় সকল নাগরিককে সচেতন হতে হবে। অন্যথায় অদূর ভবিষ্যতে আমরা পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি পড়বো।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়