প্রাইম ভিশন ডেস্ক »
সারাদেশে যারা জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাৎ বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতি চিহ্ন তৈরি করছে সরকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েকে জুলাই গণআন্দোলনের শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক নামকরণ ও টোল আদায় কার্যক্রম উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারবাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আদিলুর রহমান খান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে জুলাই স্মৃতি ফলক উদ্বোধন শুরু হয়েছে। এর ফলে সারাদেশের মানুষ ও আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারবে।’
তিনি বলেন, ‘চট্টগ্রামের মানুষ যেভাবে আন্দোলনে শামিল হয়েছিলেন পরবর্তী প্রজন্ম যাতে সবসময় তাদের স্মরণ করতে পারে আমরা সেই উদ্যোগ চালিয়ে যাব।’
আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না: জামায়াত আমিরআমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না: জামায়াত আমির
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম প্রমুখ।


