Homeএই মুহুর্তেগ্যাসের প্রিপেইড মিটার ভাড়া বেড়েছে, যা বলছে কর্তৃপক্ষ

গ্যাসের প্রিপেইড মিটার ভাড়া বেড়েছে, যা বলছে কর্তৃপক্ষ

প্রাইম ভিশন ডেস্ক »

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর আবাসিক মিটার ভাড়া ২০০ টাকা নিয়ে এবার মুখ খুলল তিতাস। গেল কয়েকদিন ধরেই কোনো নোটিশ ছাড়াই তিতাস মিটার ভাড়া ১০০ টাকা বাড়িয়েছে মর্মে আলোচনা শোনা যায়। এতদিন অফিশিয়াল কোনো বক্তব্য না থাকলেও এবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি পরিষ্কার করেছে তিতাস।

সোমবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে তিতাস জানিয়েছে, প্রতিটি প্রি-পেইড মিটারের লাইফ ১০ বছর বিবেচনা করে এর মূল্য, ইনস্টলেশন, ওয়েব সিস্টেম, মিটার ও সার্ভার মেইনটেন্যান্স চার্জ ইত্যাদি যাবতীয় ব্যয় বাবদ প্রতিটি মিটারের মূল্য দাঁড়ায় কম/বেশী ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা।

তিতাস গ্যাস কোম্পানী ঋণ গ্রহণ করে এ সমস্ত মিটারের ব্যবস্থা করেছে। মিটারের সমুদয় মূল্য একসঙ্গে না নিয়ে গ্রাহকগণের সুবিধার্থে মাসিক ভাড়া আদায়ের মাধ্যমে উক্ত খাত সমন্বয় করা হচ্ছে। সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত মোতাবেক পেট্রোবাংলার আওতাধীন সকল গ্যাস বিতরণ কোম্পানীর আবাসিক প্রি-পেইড মিটারের মাসিক ভাড়া জানুয়ারি/২০২৪ হতে ২০০.০০ (দুইশত) টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে।

তিতাস বলছে, গ্রাহকগণের সুবিধার্থে সরকার আবাসিক গ্যাসের মূল্য প্রতি ঘনমিটার মাত্র ১৮.০০ (আঠার) টাকা পূর্ব থেকেই নির্ধারণ করেছে। অথচ ২০২৩ সালে দেশে উৎপাদিত গ্যাস ও আমদানীকৃত এলএনজির মিশ্রিত মূল্য গড়ে প্রতি ঘনমিটারে ১৮.০০ (আঠার) টাকার চেয়ে অনেক বেশি। অর্থাৎ, আবাসিক খাতে প্রতি ঘনমিটার গ্যাসের বিপরীতে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। তাই আবাসিক খাতে গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়টি অবান্তর।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়